1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ইটনা জাতীয় সমবায়  দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা  অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় সমবায়  দিবস পালিত হয়েছে।

রবিবার, ৮ নভেম্বর বেলা ১১টায় এ উপলক্ষে ইটনা উপজেলা পরিষদ থেকে  একটি র‌্যালি বের হয়ে পরিষদের হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। 

র‌্যালিতে ইটনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ বিভিন্ন  রাজনৈতিক দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রথমেই স্বাগত  বক্তব্য রাখেন  ইটনা উপজেলা সমবায় অফিসার অপূর্ব চন্দ্র দাস।

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা  বি এন পির সভাপতি  এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন,   বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী,  মুক্তি যোদ্ধা আ. সাত্তার, ইটনা উপজেলা প্রাণী সম্পদ অফিসার  মেহেদী হাসান,ইটনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, রুপসী বাংলা সমবায় সমিতির সভাপতি পীযুষ চন্দ্র দাস প্রমুখ।

বক্তাগণ সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।  

অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক পরশ মনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং