
শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৭সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট কাউছারুল আলম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শামসুজ্জামান ভূঁইয়া রিটু, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হাসান ভূঁইয়া , বাংলাদেশ হেফাজত ইসলামী কেন্দ্রীয় নেতা মাওলানা শেরজাহান মুমিনী , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আকরাম হোসেন রাজ , ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী রতন শিকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র বিশ্বাস, এডহক কমিটির অভিভাবক সদস্য ধন মিয়া, বিএনপি’র নেতা এরশাদুল হক, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাবেক অভিভাবক সদস্য সোহরাব হাসান ভূঁইয়া,ঘাগড়া ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি সাবলু , সাবেক ছাত্র তোফাজ্জল হোসেন , ডাক্তার আলাউদ্দিন, শিক্ষার্থী সিনথিয়া আক্তার প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক বাহাউদ্দিন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত দায়িত্ববোধ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পরিবার ও বিদ্যালয়কে একসাথে কাজ করতে হবে।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সম্পৃক্ততা এবং বিদ্যালয়কে আরও সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
Leave a Reply