1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

হোসেনপুর এসএমই আউটলেটে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্র্যাক ব্যাংক পিএলসির হোসেনপুর এসএমই আউটলেটে ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার, ৫ জুলাই সকালে এ উপলক্ষে আউটলেটে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ব্র্যাক ব্যাংকের সফল ২৫ বছরের পথচলাকে স্মরণ করেন এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের আর্থিক সেবার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও গ্রাহকসেবার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে।

আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে ২৫ বছর পূর্তির এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে এসএমই অফিসার নজরুল ইসলাম নাদিম,এসএমই অফিসার 

ইয়াসিন মালেক,এজেন্ট অফিসার মো. শাহাদাত হোসেন,এজেন্ট ফিল্ড অফিসার প্রসেনজিৎ চন্দ্র দাস,

 অফিস সহকারী বিউটি আক্তারসহ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং