1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শিশু-কিশোরদের কণ্ঠে কণ্ঠে নজরুল আবৃত্তি

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

শিশু-কিশোরদের মাঝে নজরুলের সাম্য, ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে কিশোরগঞ্জে আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ‘সুবর্ণ কথন’ আয়োজনে নজরুল বর্ষে, নজরুলকে স্মরণের আয়োজন করে। যেখানে সুবর্ণ কথনের শিক্ষার্থীরা একক ও বৃন্দ আবৃত্তি এবং গানের আসরে অংশ নেয়।

শুক্রবার, ২৬ জুন বিকেলে শহরের সমবায় ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেসুবর্ণ কথন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের কণ্ঠে কণ্ঠে নজরুলের আবৃত্তির পাশাপাশি আলোচনায় কবির স্মৃতিচারণ করা হয়। 

সুবর্ণ কথনের প্রশিক্ষক-পরিচালক প্রভাষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহজাহান শাজু।

সুবর্ণ কথনের প্রশিক্ষক-পরিচালক কবি বাসিরুল আমিনের সঞ্চালনায় অভিব্যাক্তি প্রকাশ করেন করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সাইয়িদা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রয়াত নজরুলের রচিত সৃষ্টি আবৃত্তিতে অংশ নেন ফাওজিয়া ফাহমিদা হুমায়রা, পূর্ণতা সাহা রাশি,  নাশওয়ান নাশিত নুহাদ, মিশকাত, নুসরাত জাহান, শুহরাত তাসফি ত্বোহা, মাসরুফা মুনতাহা, তাসনিয়া ইসলাম ফারিয়া, গুনগুন বসাক, জাওয়াদ,  আয়মান, আরিয়ান, মারিয়াম ইরা নাফি, মেহজাবীন বুশরা, মোমতাহিনা ইসলাম সাফা, রেদোয়ান হক রাজিন, মামদোহা হক মাহিরা, সমৃদ্ধা সরকার,  নবনীতা সরকার শ্রুতি, পুরঞ্জয় দাস নীল, নোসাইবা নূর নাজাত, সিদরাতুল মুনতাহা নিশাত, মোমতাহিনা রহমান রাইসা, ইনশিরা আকিফা সাবতি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং