1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১২ জুন শহরতলীর চংশোলাকিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিজেদের প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিতে এলাকার বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থকগণ অংশ নেন। এ সময় তারা ব্রাজিলের পতাকা, ব্যানার ও জার্সি নিয়ে এলাকায় প্রদক্ষিণ করেন। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন হুমায়ুন কবির, জুবায়ের আহমেদ শান্ত, শাকিল পাঠান, ইকরাম হাসান, মোহাম্মদ জুয়েল ভূঁইয়া,  আবুল হাসান  ও অনিক হাসান প্রমুখ। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসার পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার উচ্ছ্বাসের পাশাপাশি এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং