1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ফলোআপ: মিঠামইনে নদীতে জেলে হত্যার ঘটনা জড়িত সন্দেহে গ্রেফতার একজন গ্রেফতার

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে জেলে সাইদুর রহমানকে হত্যার ঘটনায় নোয়াব মিয়া ( ৫০) নামের একজনকে মিঠামইন থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার,২৭ মে বেলা আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নোয়াব মিয়া উপজেলার মুশুরিয়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার (২৭ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের দুই ভাই সাইদুর ও আনিসুর বাড়ির পাশের ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় মুখোশধারী অজ্ঞাতনামা চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে সাইদুরকে বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করা হয়। এতে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আনিসুর রহমান বর্তমানে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, চিকিৎসকের প্রাথমিক ভাষ্যমতে নিহতের ফুসফুসের উপরের অংশে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপর পুলিশ তৎপর হয়ে মাঠে নেমে পড়ে। এক পর্যায়ে মুশুড়িয়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে নোয়াব মিয়াকে জড়িত সন্দেহে বেলা আড়াইটার দিকে মিঠামইন থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং