
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার, ২১ মে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটি পাচাঁনী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়-বৃহস্পতিবার সকালে ওই গ্রামের একটি শিয়াল কামরুল ইসলামের হাঁসের খামারে হানা দেয়।
এ সময় শিয়ালকে ধাওয়া দিলে শিয়ালটি পাল্টা আক্রমণ করে ফাতেমা আক্তার (৭০)রাশিদা (৫০),হোসনা (৭), আয়েশা (৬) হৃদয় মিয়া (২৫) হুমায়ূন (১৪), , ফাতেমা (৫০), মজিদের স্ত্রী (৫৫) ও ঝরণাকে (৬৫) ও কামড়ে আহত করে।
আহতদের মধ্যে ৫ জনকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ‘র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘আইজি র্যাবিস’ ইনজেকশন দেয়া হয়। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
এছাড়া একইদিন গাংগাইল ইউনিয়ন উত্তর বানাইল গ্রামে ৩ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
Leave a Reply