1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় হাজারজনকে আসামি করে মামলা, গ্রেফতার ১৩

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বিশাল সংখ্যক মানুষকে এই মামলায় আসামি করার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার, ১৯ এপ্রিল দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার, ১৭ এপ্রিল বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শনিবার সকাল থেকে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং