1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক মোটরসাইকেলের ও মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার, ৭ এপ্রিল বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের সীমান্তবর্তী বৈরাটি গোরস্থান মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে রিয়াদ হাসান জাহিদ (১৮) ও রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জাহির উদ্দিনের পুত্র হাজির উদ্দিন (৬৫)। এদের মধ্যে জাহিদ মোটরসাইকেলের আরোহী এবং হাজির উদ্দিন ইজিবাইকের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জাহিদের সঙ্গে থাকা রাকিব মোস্তুফা জিম (১৭) এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ইজিবাইক নান্দাইলের কানুরামপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বৈরাটি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের সুরতহাল প্রস্তুত করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং