1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মিঠামইনে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩৫

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার, ২৩ মার্চ সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০) দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সমর্থকদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের মধ্যে ঈদের আগে থেকেই মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ  সকালে হেমন্তগঞ্জের লাউকুড়ার মাঠে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং