1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

অষ্টগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মো. মাহবুব আলম, অষ্টগ্রাম,(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১০ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সোয়েব খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মহিবুল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনা, আনসার ভিডিপি ট্রেনিং কমান্ডার মো. রমজান আলী, অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অষ্টগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে—সে বিষয়ে জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় হাওর এলাকার আগাম ধান রক্ষা বাঁধ নির্মাণ এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে হিজল গাছ রোপণের গুরুত্ব নিয়েও বক্তারা আলোচনা করেন। তারা বলেন, হাওর অঞ্চলে আগাম বন্যা থেকে বোরো ধান রক্ষায় সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। পাশাপাশি বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে হিজলসহ দেশীয় গাছ লাগানোর উদ্যোগ বাড়াতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, সে বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং