
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে করেছে।
গ্রেফতার শাকিল (২৫) উপজেলার চরটেকি গ্রামের আবুল কাশেমের ছেলে। শনিবার, ৭ মার্চ দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এক যুবক একটি ষাঁড় গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা গরুসহ ওই ব্যক্তিকে আটক করেন।
পরে শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই যুবককে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদি হয়ে শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রাম থেকে শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “এ ধরনের সহিংস ও মর্মান্তিক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply