1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার, ১ ফেব্রুয়ারি সকালে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের লোকদেরকে অত্যাচার করতো। গতরাতে পিতা ও পুত্র একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে জুয়েল দা-দিয়ে পিতাকে কোপাতে থাকে। এ সময় পিতার ডাকচিৎকারে পরিবারের অন্য্যরা গিয়ে জুয়েলকে আটক করে। এছাড়া গুরুতর আহত পিতা রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে  ছেলে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়।

তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং