1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় নাগরিক সেবা সম্পর্কে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গণসচেতনতা বৃদ্ধি, নাগরিক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ জোরদারের লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৫ জানুয়ারি  দুপুরে পাকুন্দিয়া থানা হল রুমে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড.  এস. এম. ফরহাদ হোসেন। তিনি বলেন, ওপেন হাউস ডে জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। তিনি বলেন, নির্বাচনসহ বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। জনগণ সরাসরি তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছে, যা প্রশাসনের জন্য সহায়ক।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ওপেন হাউস ডে’র মাধ্যমে ভোটার নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং