1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে রেজাউল মুরীদ মৃধা (৪৭) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

বুধবার, ২৪ ডিসেম্বরগভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমীনের নির্দেশনায় এ.এস.আই ভোলানাথ সাহা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মুসুল্লী ইউনিয়নের মোরাগলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত রোস্তম মৃধার ছেলে। থানা সূত্রে জানা গেছে, রেজাউল মুরীদ মৃধা সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। দীর্ঘদিন যাবত তিনি এলাকা ছেড়ে পলাতক ছিল।

এছাড়া স্থানীয় সূত্রে জানাগেছে, রেজাউল মুরীদ মৃধা এলাকার একজন মামলাবাজ লোক হলেও তাঁর বিরুদ্ধে আদালতে দায়েরকৃত সিআর ৯৫/২৩ নং মামলা রয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং