1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

১৩ নভেম্বরকে ঘিরে কুলিয়ারচরে বিভিন্ন রাস্তায় পুলিশের বিশেষ অভিযান

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।

রবিবার, ৯ নভেম্বর দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কুলিয়ারচর থানা পুলিশ সন্দেহজনক বিভিন্ন প্রকার যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের দেহ তল্লাশিসহ গাড়ি তল্লাশি করছে এবং বিভিন্ন কৌশলে জানার চেষ্টা করছে তারা কেউ ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছে কিনা ? এছাড়াও দেখার চেষ্টা করছে যানবাহনে কোন প্রকার অবৈধ অস্ত্র, ব্যানার কিংনা লিফলেট আছে কিনা। এ সময় পথচারীদের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়। 

জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও চার্জ পয়েন্টের সামনে ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাত-দিন ঝটিকা মিছিল বের করছে। এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ১৩ নভেম্বরকে ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশের ন্যয় কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, যে কোন নাশকতা ঠেকাতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং