1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

তাড়াইলে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: মুক্তিযোদ্ধা কলেজের দুই শিক্ষার্থী গুরুতর আহত

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল,কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

সোমবার, ১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সহিলাটি মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত দুজনই তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রবিউল আউয়াল নীলগঞ্জ গ্রামের। অন্য শিক্ষার্থীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ থেকে ক্লাস শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ওই দুই শিক্ষার্থী। অটোরিকশাটি সহিলাটি মোড় এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে দুই শিক্ষার্থীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে রবিউল আউয়ালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সহযোগিতায় তাকে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। চালকদের বেপরোয়া গতি ও অসাবধানতাকে দায়ি করে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং