1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত গোলাম হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কায্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, সদস্য লিয়াকত হোসেন লায়ন, এম কে দোলন বিশ্বাস,

সহযোগী সদস্য আলমাস হোসেন আওয়ালসহ আরো অনেকে।

এ সময় আশরাফুল উলুম মাদ্রাসা মোহতামিম হযরত মাওলানা আব্দুল খালেক, ইসলামপুর প্রেসক্লাবের কোষাধাক্ষ রোকনুজ্জামান সবুজ, সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুল মোতালেব, হোসেন শাহ ফকির, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলামসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের কর্মময় জীবন, সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গোলাম হাফিজ বকুলের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে প্রয়াত গোলাম হাফিজ বকুলসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উত্তর কিসামতজাল্লা এলাকায় প্রয়াত হাফিজ বকুলের নিজ বাড়িতে দুঃস্থ পরিবারের মাঝে খাবারের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং