1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নানা সমস্যায় বেহাল  ইটনা উপজেলার বেতেগা সরকারী প্রাথামিক বিদ্যালয়

ইটনা (কিশোরগঞ্জ ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের বেতেগা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বিভিন্ন সমস্যা নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলেছে। বিদ্যালয়টি ইটনা সদর ইউনিয়নের  ছয় নং ওর্য়াডে অবস্থিত হলেও ইটনা সদর থেকে যোগাযোগ  ব্যবস্থায় পিছিয়ে থাকার কারণে অনেকটাই অবহেলা শিকার। কারণ সেখানে যাওয়ার একমাত্র উপায় নৌযান।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের মাটি বর্ষাকালে বৃষ্টির কারণে প্রায় ৩ ফুট নিচু হয়ে গেছে। বিদ্যালয়টিতে  ৭ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে ৪ জন শিক্ষক ও একজন কর্মচারী কর্মরত রয়েছেন। শিক্ষাথী সংখ্যা ২৫২ জন। প্রতিষ্ঠানের  চারদিকে প্রটেকশান ওয়াল ভেঙ্গে  পার্শবতী ধনু নদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভেঙ্গে পড়েছে বিভিন্ন অংশ। মাঠের চারদিকে র্গত হয়ে যাওয়ায়  শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।  স্কুলের শহিদ মিনারটি যা তা অবস্থা। এরও সংস্কার প্রয়োজন । স্কুলের টিউবওয়েলটিও বেশ কিছু দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা  বিশুদ্ধ পানি পান করতে পারছেন না।

ইটনা উপজেলার জুলাই যোদ্ধা শরিফল ইসলাম বলেন , স্কুলের উঠার সিড়ি দিয়ে বেতেগা ক্লিনিক থেকে ঔষধ আনতে গিয়ে গত এক মাস আগে স্থানীয় বাসিন্দা বুলবুল মিয়ার মায়ের  বাম হাত ভেঙ্গে গেছে । ইটনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার হোসেন বলেন, বেতেগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাট ও অন্যন্যা কাজের জন্য বার বার  যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রকল্প জমা দিলেও কোন কাজে আসেনি।

ইটনা উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম এহসানুল হক বলেন, টিউবওয়েলটি একাধিক বার মেরামত করা হলেও এখন আর পানি উঠছে না। ইতিমধ্যে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বিদ্যালয়টি পরির্দশন করায় খুব দ্রুত টিউবওয়েলের ব্যবস্থা করে দিবেন বলে জানিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং