1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ইটনা উপজেলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ্র মন্দিরে যাতায়াতের রাস্তাটির বেহালদশা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদর রাধা গোবিন্দ্র মন্দিরে যাওয়া-আসার রাস্তাটির বেহালদশা চরম আকার ধারণ করেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার পথচারী ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্বগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিএডিসি অফিসে যাতায়াত করে থাকেন।

এছাড়া ইটনা কেন্দ্রীয় রাধা গোবিন্দ্র মন্দিরের ভক্তবৃন্দ সাধু সন্ন্যাসীগণ প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে আসা যাওয়া করেন।, রাস্তাটির বেহালদশার কারণে চলাফেরায় তাদেরও সীমাহীন কষ্ট করতে হচ্ছে। রাধা গোবিন্দ সংলগ্ন বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নীহারঞ্জন বলেন, এই রাস্তাটি বেহালদশার কারণে আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। ইটনা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হাবিব উদ্দিন বলেন, রাস্তার প্রকল্প পাঠানো হয়েছে।বাজেট এলেই দ্রুত রাস্তাটি মেরামত করা হবে।  দ্রুত মেরামতের জন্য দাবি রাখেন এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং