1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

জনবলের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে ইটনা উপজেলা যুব উন্নয়ন অফিস

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

জনবলের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে ইটনা উপজেলা যুব উন্নয়ন অফিস। অফিসটিতে ৭ জন কর্মকর্তা কর্মচারী থাকার কথার থাকলেও আছেন মাত্র দুই জন, সহকারী কর্মকর্তা ও ক্যাশিয়ার। ফলে অনেক সময় দাপ্তরিক সিন্ধান্ত নিতে ও প্রয়োজনীয় কাজ করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম শামীম বলেন, ইটনা উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন পাশ্বর্বর্তী মিঠামইন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার। ইটনার নতুন অফিসার কখন দেয়া হবে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয় বলতে পারবে। তবে আমরা চাই অফিসার আসুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং