1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ জুন)উপজেলার পশ্চিম জাওয়ার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. রিয়াদ মেম্বার তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দলবল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে পশ্চিম জাওয়ার গ্রামের মো. সাদেকুর রহমান মঞ্জু , মো. হামিদ মিয়া, মো. রুক্তন মিয়া সহ আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং মালয়েশিয়া প্রবাসী সায়েম এর বাড়িতেও হামলা চালিয়ে শোকেসের ড্রয়ারের তালা ভেঙে নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নেন।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম  অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং