1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

জামালপুরে জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার উদ্যোগে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার, ১৫ মে সকাল ৯টায় জামালপুর শহরের সরদারপাড়াস্থ হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে উপজেলা দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান ওমরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো. আল-ইমরান সুজন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার আমির মাওলানা মো. আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে বলেন, জামালপুরের যুবকদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলে জনসম্পদে পরিণত করতে হবে। যুব সমাজকে নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করতে পারলেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নাজমুল হক মাসুদ, রেজাউল করিম নোমান, হাসান আল মাহিন প্রমুখ।

সমাবেশে বক্তারা যুব সমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তোলা এবং নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং