1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ইসলামপুরে যুবদল নেতার উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,জামালপুর।।
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের উদ্যোগে প্রায় ৪শ’ জন গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও চাল বিতরণ করা হয়েছে।

সোমবার, ১৬ মার্চ বিকেলে ইসলামপুর উপজেলার আইরমারী এলাকায় যুবদলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় পোশাক ও খাদ্যসামগ্রী গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান। বিতরণ কার্যক্রমে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্যে আব্দুল কুদ্দুস খান বলেন, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ঈদের আনন্দ যেন শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা যদি সুযোগ দেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।

বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম ছানিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং