1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ইসলামপুরে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার,  ১৪ মার্চ সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে   আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা শাখার সভাপতি জুনাইদ আল হাবিব জিহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার দপ্তর সম্পাদক শিব্বীর বিন জিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সেক্রেটারি মো. নাঈম হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,  ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী, ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আদর্শিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে ছাত্রসমাজকে মানবকল্যাণে কাজ করতে হবে। তারা বলেন, সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে কর্মীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চা জরুরি।

অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং