1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

জলবায়ু-স্মার্ট কৃষি উৎপাদন এবং উত্তম কৃষি চর্চার উপর সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে জলবায়ু-স্মার্ট কৃষি উৎপাদন প্যাকেজ এবং উত্তম কৃষি চর্চা (জিএপি-GAP) বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার,৩ মার্চ দুইদিন ব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অস্ট্রেলীয় সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন (GESMIN) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলার উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, আবিদ হাসান। এছাড়াও

চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন উৎপাদক দলের নির্বাচিত কৃষকগণ উপস্থিত ছিলেন।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতার উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং