1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ইসলামপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

জামালপুর জেলার ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি বিকেল  উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বৃনুয়ারচর বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. ছামিউল হক ফারুকী বলেন, দেশে সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের মাধ্যমে শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা আমীর মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ইসলামপুরের মানুষ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতিবাজ ও ব্যর্থ নেতৃত্ব দেখতে চায় না। জামায়াতে ইসলামীর নেতৃত্বই পারে ইসলামপুরকে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত জনপদে রূপ দিতে।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  চরপুটিমারি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামপুরের জনগণ আজ ঐক্যবদ্ধ। এই জনসভার উপস্থিতিই প্রমাণ করে দাড়ি পাল্লা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জনসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং