1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর–-২ (ইসলামপুর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার,২ ফেব্রুয়ারি চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সুলতান মাহমুদ বাবু সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালান।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা খানম শুলেখা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা সাফিজ বিনতী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মতিউর রহমান ঘটি, উপজেলা যুবদলের সাবেক  সভাপতি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী।

পথসভায় উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশ আবার সঠিক পথে ফিরবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং