1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ইসলামপুরে আইড়মারী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইড়মারী উত্তরপাড়ায় অবস্থিত তালিমুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,৮ জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইড়মারী উত্তরপাড়া তালিমুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ।

আইড়মারী নতুন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস খান এবং মাদ্রাসা কমিটির সদস্য ইমান আলী।

অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে অভিভাবকরা জানান।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং