1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিউ মাইলস্টোন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর উত্তর দরিয়াবাদে অবস্থিত নিউ মাইলস্টোন স্কুলের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক রিপন মোস্তাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা ছাড়া জীবনে সফল হওয়ার কোনো বিকল্প নেই। নিয়মিত অধ্যয়ন, শরীরচর্চা ও খেলাধুলার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, আজকের এই অর্জন শুধু বর্তমানের সাফল্য নয়, বরং ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গিয়ে নিজেদের মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাইলট শহিদুর ইসলাম, ব্যবসায়ী জাকিরুল ইসলাম মহুজসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং