1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ইসলামপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মো. মনির হোসেন,  স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা যুবদলের উদ্যোগে কোর্ট মাঠ প্রাঙ্গণে বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর সঞ্চালনায় দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের অহংকার ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, রোগ-শোকমুক্ত হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেয়ার তৌফিক লাভ করেন। জাতির স্বার্থে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব আজও সমানভাবে প্রয়োজন। আল্লাহ তাঁর ওপর রহমতের দরজা খুলে দিন এবং তাঁকে দীর্ঘায়ু ও শক্তি দান করুন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, কোষাধ্যক্ষ প্রিন্স আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং