1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ইসলামপুরের শসায় দেশজুড়ে সরব বাজার, চাহিদা বেড়েছে কয়েকগুণ

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় এবার শসার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে উৎপাদন বেড়ে যাওয়ায় ইসলামপুরের শসা এখন আর শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে নিয়মিত।

স্থানীয় কৃষক মিল্লাত বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে। মাঠ থেকে প্রতি কেজি শসা ২৫–৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় ৮–১০ টাকা বেশি।

সাজেলেরচর বাজারের ব্যবসায়ী মাওলানা হযরত আলী মিলন জানান, এখানে শসার বড় বাজার গড়ে ওঠায় লেনদেন আগের তুলনায় অনেক বেড়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

স্থানীয় শসা ব্যবসায়ী আশরাফ মোল্লা ও শাহিন মিয়া জানান, আগে আমরা শুধু স্থানীয় বাজারে বিক্রি করতাম। এখন কৃষকদের কাছ থেকে শসা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছি। এতে কৃষক লাভবান হচ্ছে, স্থানীয়ভাবে কর্মসংস্থানও তৈরি হয়েছে।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, খরিফ–২ মৌসুমে প্রায় ৩০ হেক্টর জমিতে শসা আবাদ হয়েছে। হেক্টরপ্রতি গড় ফলন ৩০ টন, মোট উৎপাদন প্রায় ৯০০ টন।

রবি মৌসুমে শসা আবাদ আরও বিস্তৃত হয়ে ২২০ হেক্টর জমিতে হয়েছে। হেক্টরপ্রতি কাঙ্ক্ষিত গড় ফলন ৩৫ টন ধরে এই মৌসুমে মোট ৭,৭০০ থেকে ৮,০০০ টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ফলন বৃদ্ধির কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামপুরের শসার উল্লেখযোগ্য যোগান তৈরি হয়েছে। কৃষকেরা বলছেন, পরিবহন সুবিধা বৃদ্ধি ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে শসা বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং