1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ধানের শীষে কাজ করার আহ্বান জানালেন ইয়াসের খান চৌধুরী    

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি’র নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে ধানের শীষ প্রতীকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার, ১৭ নভেম্বর নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারে বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হলে সাংবাদিকদের সুরক্ষাসহ তাদের দাবি-দাওয়া সংসদের প্রথম অধিবেশনে তুলে ধরবেন বলে জানান।

এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন। আমি যেন সেই প্রতীক নিয়ে বিজয়ী হতে পারি। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় আমি নান্দাইলে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি নান্দাইলকে জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত উপজেলা হিসাবে গড়ে তুলবো, ইনশাল্লাহ। ইতিমধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের বিজয় লক্ষ্যে আমি নান্দাইলের ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে উঠান বৈঠকসহ পথসভা, জনসভা এবং মানুষের দুয়ারে দুয়ারে গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং