1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ্বে মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নির্দেশনায় উপজেলার গাংগাইল ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার, ১০ নভেম্বর রাতে গাংগাইল ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মো. শহিদুল ইসলাম  ও ইসমাঈল মেম্বারে নেতৃত্বে এ মশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে জয় বাংলা-জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের স্লোগান দেয়। ঝটিকা মিছিল শেষে নেতাকর্মীরা আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা  সভার মাধ্যমে  ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।  
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং