1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ইসলামপুরে সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করতে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের শাহজাহানের বাড়িতে দিনব্যাপী জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১১ নভেম্বর) অনুষ্ঠিত এ ক্যাম্পেইনটি আয়োজন করে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্প। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, উন্নয়ন সংঘের উপ-নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, পরিচালক (কর্মসূচি) মোর্শেদ ইকবাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ শফিউল্লাহ অভি, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কমল কুমার পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের কমিউনিকেশন ডকুমেন্টেশন এন্ড এডভোকেসী স্পেশালিষ্ট কাওনান মুরছালিন, জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান, রাশিদুল হাসান প্রমুখ। 

বক্তারা বলেন, শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাংক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহার করে পুষ্টিকর ও স্থানীয়ভাবে উৎপাদিত খাবার গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা উচিত।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও গণ্যমান্যসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং