1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ইসলামপুর উন্নয়ন কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নটারকান্দায় ইসলামপুর উন্নয়ন কমিটির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর সন্ধ্যায় পৌর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

বৈঠকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনা করেন উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, তা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনে আলোর পরশ বয়ে আনা। এজন্য উন্নয়ন কমিটির প্রতিটি সদস্যকে সততা, ঐক্য ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জালাল সরকার বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তা বা ভবন নয়, মানুষের চিন্তা ও জীবনের পরিবর্তন। ইসলামপুর উন্নয়ন কমিটি সেই লক্ষ্যেই কাজ করছে জনগণের অংশগ্রহণে, সবার সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ইসলামপুর গড়তে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাব্বি, সোহেল ফকির, নির্ঝর, আলামিন, রবিন, ফয়সাল, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং