1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

তাড়াইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে দ্যা ডেইলি কান্ট্রি টুডের প্রতিনিধি  জুবায়ের আহমাদ জুয়েল ও জাতীয় দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি এবং এসটি বাংলা টিভি স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েলের  ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার, ৯অক্টোবর বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অতিস দাস রাজিবের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী মো. জুবায়ের আহমাদ জুয়েল ও হুমায়ুন রশিদ জুয়েল  বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের বিজ্ঞাপন সংগ্রহের জন্য ডাকা হয়। পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন, ভোরের আকাশের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়লের সাথে ইচ্ছেকৃতভাবে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটায়। এসময় বাধা প্রদান ও ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা জুবায়ের আহমাদ জুয়েলকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে এবং হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সের ৩য় তলায় ১নং বেডে চিকিৎসাধীন  অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি হুমায়ূন রশিদ জুয়েল বাদি হয়ে তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৩৩৬

উল্লেখ্য,  নামদারী, চাঁদাবাজ সন্ত্রাসী, এবং যে যখন  যে দল ক্ষমতায় যায়   সেই দলের নাম ধরে,রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড আসছেন।

থানায় তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং