1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ইসলামপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত 

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে থানা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার, ৪ অক্টোবর সকালে উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ইসলামপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. মনির হোসেন।

উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মো. আহসান উল্লাহর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর।

বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তরুণদের আদর্শিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত করা এবং মাঠপর্যায়ে সংগঠনের দায়িত্বশীলদের ভূমিকা জোরদার করার গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং