1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ইসলামপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে টিউবওয়েল বিতরণ

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।  
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার ৭০টি দুস্থ পরিবারের মাঝে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে টিউবওয়েল ও স্থাপনা সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল মিলনায়তনে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শুধু টিউবওয়েল বিতরণেই সীমাবদ্ধ নয়, তারা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা থেকে শুরু করে আয়মুখী নানা প্রকল্প বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইডের পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম।

 এ সময় কহিনুর আলম চৌধুরী বলেন টিউবওয়েলের সঙ্গে উপকারভোগীদের জন্য সুদৃশ্য প্ল্যাটফর্ম নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বন্যার্তদের ত্রাণ, বিধবা ও অসহায় নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য রিকশা প্রদানসহ দোস্ত এইডের চলমান বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের কর্মকর্তা সাজ্জাদ হোসেন সাদ্দাম শেখ সাদিসহ অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং