
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ইসলামপুর আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেন, জনগণের অধিকার রক্ষায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জুলাই সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। তিনি অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, আশেক মাহমুদ শান্ত, উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মোছা, সহকারী সেক্রেটারি আব্দূর রহমান ওমর, পৌর আমীর মোহাম্মদ মাসুম, উপজেলা যুববিভাগের উপজেলা সেক্রেটারি মো. মনির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply