1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ভৈরবে প্রাইভেট কারসহ ১০২ কেজি গাঁজা উদ্ধার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারসহ ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

শনিবার, ২০ সেপ্টেম্বর রাত সোয়া দশটার কিছু আগে ভৈরব উপজেলার নাটালের মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম দিকে সিরাজনগর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তাৎক্ষনিকভাবে তল্লাশী চৌকি স্থাপন করে বিভিন্ন প্রাইভেটকার তল্লাশী করার সময় মালিক ও চালকবিহীন একটি প্রাইভেট কারে তল্লাসি চালিয়ে গাড়িসহ এই গাঁজা উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

তিনি আরো জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক চক্র হবিগঞ্জ জেলা থেকে প্রাইভেটকার যোগে অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিয়ে ভৈরবের দিকে আসছে। এসময় র‌্যাবের আভিযানিক দলটি ভৈরব উপজেলার নাটালের মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম দিকে সিরাজনগর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তাৎক্ষনিকভাবে তল্লাশী চৌকি স্থাপন করে বিভিন্ন প্রাইভেটকার তল্লাশী করার সময় মালিক ও চালকবিহীন একটি প্রাইভেট কারে তল্লাসি চালিয়ে গাড়িসহ এই গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এই গাঁজার মালিক জনৈক মো. পরশ খান(৩২)। তিনি তল্লাসির সময় গাড়ির চালকসহ কৌশলে পালিয়ে যান। মো. পরশ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলেও তিনি জানান।

এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং