1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামান আলমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার,ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজ মনিরুজ্জামান আলম চোরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৩০ অগাস্ট ইসলামপুর বাজার বণিক সমিতির আয়োজনে বাজার সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এবং উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

বণিক সমিতির সভাপতি আউয়াল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার,হেলাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,বণিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম সরকার, যুগ্ম সম্পাদক বাবলু মন্ডল,প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান প্রমুখ।

বক্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মান ইজ্জত জিম্মি করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে প্রতি নিয়তই চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা মনিরুজ্জামানের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং