1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলা দুর্গাপুরে বজ্রপাতে আবদুল খালেক (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার, ১২ মে সন্ধ্যায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত আবদুল খালেক নোয়াগাঁও গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ির কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে এক পর্যায়ে বৃষ্টি থামলে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন অন্যান্য কৃষকক ও স্থানীয়রা। বজ্রপাতে তার মাথার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখেন তারা। চন্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নিহতের ছেলে-মেয়েরা ঢাকায় থাকেন।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেদওয়ানুল কবির জানান, বজ্রপাতে কৃষকের মুত্যুর খবরটি স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেন, ইউনিয়ন থেকে একটি প্রত্যায়ন পেলে জেলায় পাঠাবো সেখান থেকে কিছু অনুদান দিবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং