1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতিদেরকে বই পড়ার মাধ্যমে জীবন-মান আলোকিত করতে ‘বই কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার, ২২ এপ্রিল নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার তার নিজ উদ্যোগে হাজতিদের জন্য থানায় ওই বই কর্ণারের উদ্বোধন করেন। স্বল্প সময়ের হাজতিরা বিভিন্ন দুশ্চিন্তায় যাতে না পড়েন, সেজন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে কাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তোলার উৎসাহ যোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার।

তিনি আরও বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে, বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন ধরনের শিক্ষনীয় বই রয়েছে। আশা করি এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে।

বই কর্ণারের উদ্বোধনের সময় নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজীসহ অন্যান্য সাংবাদিকগণ ও সূধীজন উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক এনামুল হক বাবুল বই পড়া আন্দোলন নান্দাইলের পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই  বই কর্ণারে প্রদান করার ঘোষণা দেন।

এছাড়া নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনও’র এরকম ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগটি বিভিন্ন উপজেলার থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে। জীবন-মান উন্নয়নে বই পড়ার কোন বিকল্প নেই।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং