1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধবনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান, ভবন, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইটনা

উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক ও ইটনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনোয়ার হোসেন উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর পর অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইটনা উপজেলা পরিষদে অবস্থিত স্বাগতম হাওড় তনয়া ও  খড়াব দুটি ম্যুরাল উন্মোচন করা হয়। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশোসহ বিভিন্ন বক্তাগণ স্বাধীনতা দিবসের তৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং