1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ফজলুর দুই গালে জুতা মারো তালে তালে- স্লোগানে কিশোরগঞ্জে তাওহীদি জনতার বিক্ষোভ  মিছিল

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ বিএনপির নেতা ফজলুর রহমান কর্তৃক  প্রখ্যাত আলেম মরহুম হজরতে আল্লামা মাওলানা আতহার আলীর (রহ.) প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে  জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৪ মার্চ  জুমাআর নামাজের পর বিক্ষোভ মিছিটি  শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইসলামি সংগঠন, সাধারণ জনগণ ও উলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন। তারা ফজলুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

বক্তারা বলেন, “হজরত মাওলানা আতহার আলী (রহ.) শুধু কিশোরগঞ্জের নয়, সমগ্র দেশের একজন শ্রদ্ধেয় আলেম। তাকে ‘দালাল’ বলে কটুক্তি করে ফজলুর রহমান কিশোরগঞ্জবাসীর অনুভূতিতে আঘাত করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার ক্ষমা প্রার্থনার দাবি জানাই।”

বিক্ষোভ মিছিল শেষে  শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে ।

উল্লেখ্য, আওয়ামীগ লীগ থেকে অভিমান করে বিএনপিতে আসা অ্যাডভোকেট ফজুলুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশনের টক শোতে আলেম ওলামা, ওয়াজ নিয়ে কটূক্তি করে আসছেন। সম্প্রতি তিনি একটি টক শোতে কিশোরগঞ্জের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদীয়া ও শহীদী মসজিদের প্রতিষ্ঠাতা সর্বজন  শ্রদ্ধেয় আলেম হজরত মাওলানা আতহার আলী (র.) কে রাজাকার বলে তাকে গালমন্দ করেন। এতে করে সারাদেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতার অনুভূতিতে আঘাত করে।

সম্পাদনা: আহমাদ ফরিদ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং