1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ত্রিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি -বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, ত্রিশাল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৮ ডিসেম্বর বিকেলে ত্রিশাল বালিপাড়া রোডে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মনির হোসেনের পরিচালনায়  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবুবকর ছিদ্দিক মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল হক, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল পৌর শাখার উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। 

সম্মেলনে  শেষ পর্বে  শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের ১৫ সদস্য কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মোশারফ কানন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং