1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

করিমগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

এম এ জলিল,স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তো বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৭ ডিসেম্বর বিকেলে করিমগঞ্জ উপজেলা কৃষি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী করিমগঞ্জের কৃতি সন্তান শেখ খাইরুল কবির। সভাটি সঞ্চালনা করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহরিয়ার রশিদ অন্তর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরী জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আজাদ খান ভাসানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গুলশান বাড্ডা জোনের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমেদ শিশির।

মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সদর থানার প্রতিনিধি সাইফুল্লাহ সিদ্দিকী হিমেল, আসাদুজ্জামান, সাদবিন জনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমেদ শুভ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল আলম সোহান, জাতীয় নাগরিক কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার অন্যতম নারী সংগঠক সোনিয়া আক্তার বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ খাইরুল কবির বলেন, বিদ্যমান সংবিধান ফ্যাসিস্ট তৈরির সহায়ক। তিনি গণমুখী সংবিধান প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর  গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারুণ্য  নির্ভর নতুন একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তারা কাজ করছে। এরই অংশ হিসেবে থানা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি কমিটি গঠন ও মতবিনিময় সভা করা হচ্ছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং