1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবসে নান্দাইলে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুমের শিকার সকল বিএনপি নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে নান্দাইল উপজেলা ছাত্র দল, পৌর ছাত্র দল ও কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। পাশাপাশি আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি করা হয় মানববন্ধন থেকে।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর সকাল ১১টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহাদ আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরা মিয়া, মুমিন মিয়া, ইফাত আহমেদ, পৌর ছাত্রদল নেতা, সোহরাব হেসেন দূর্জয়, অপি আহমেদ, পারভেজ মোশাররফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং