1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

নান্দাইলে দিনে কৃষকের বাড়িঘরে হামলা, রাতে অগ্নিসংযোগের অভিযোগ

মো. শহিদুল ইসলাম পিয়ারুল নান্দাইল, (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে আবদুল মন্নাছ মীর (৭০) নামে এj কৃষকের বাড়িতে দিনদুপুরে  হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অত:পর হামলার ওইদিন রাতে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের হিসাবে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পশ্চিম কাদিরপুর গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানায়।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিভিয়ে যাবার পরও সেখানে ধোঁয়া উঠছে। বসতঘরের দুই পাশের বেড়ার টিন ভেঙে ফেলা হয়েছে। ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। নিরীহ কৃষক আবদুল মন্নাছ মীর জানান, তাঁর পাশের বাড়ির নুরুল ইসলাম গংদের সাথে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। সোমবার সে দিন দুপুরে বাড়ি-ঘরে এসে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় নুরুল ইসলামের লোকজন। পরে এ ঘটনায় নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন দিবাগত রাতেই গোয়ালঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ। আব্দুল মন্নাছ মীরের ভাইয়ের স্ত্রী মোছা. ফাতেমা খাতুন জানান, বসতবাড়ির সীমানা নিয়ে নুরুল ইসলামদের সাথে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে ঈশ্বরগঞ্জে চৌকি আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মোকদ্দমা দায়ের করেছেন। মোকদ্দমা দায়ের করায় এবং আদালত থেকে সমন পাবার পর নুরুল ইসলাম ও তাঁর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। রাতে বাড়ি ফিরে দেখতে পান বাড়িতে গোয়ালঘরে আগুণ জ্বলছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং